পিরোজপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ
মাইনুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি :
১০ আগস্ট, ২০২৬, 9:26 PM

পিরোজপুর সদর উপজেলার ৪ নং কলাখালী ইউনিয়নের ডাকুয়াবাড়ির বাসিন্দা হাবিব ডাকুয়া ও সাইদুল ডাকুয়ার সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী পরিবার। প্রতিপক্ষ মাসুদ ডাকুয়ার সাথে দীর্ঘদিন ধরে চলা এ বিরোধ মীমাংসায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় সালিশ অমান্য করে মাসুদ ডাকুয়া বিভিন্ন সময় হাবিব ডাকুয়া ও সাইদুল ডাকুয়ার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে একাধিক মামলায় তাদের পক্ষে রায় আসে। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি)-এর মাধ্যমে সরেজমিনে জমি সীমানা চিহ্নিত করে বুঝিয়ে দেওয়া হলে তারা নিজেদের জমি ভোগদখল শুরু করেন।
হাবিব ও সাইদুল ডাকুয়ার পরিবারের দাবি, সরকারি প্রক্রিয়ায় জমি বুঝে পাওয়ার পরও গত ৮ জুলাই 'সরেজমিন' নামক পত্রিকায় তাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। অপপ্রচার চালিয়ে তাদেরকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ভুক্তভোগীরা জানান, প্রকৃত সত্য যাচাই না করে বস্তুনিষ্ঠতাহীন সংবাদ প্রকাশের ফলে তারা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনতিবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি; বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে প্রকাশ করা হবে।