ঢাকা ১০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ফকিরহাটে এসএসসি ও দাখিলে ভালো ফল, ভোকেশনালে হতাশা: জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন আজমিরীগঞ্জে এসএসসিতে পাসের হার ৫২.৩৭%, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন বড়লেখায় দারুল কোরআন মডেল মাদ্রাসার হিফজ সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সরিষাবাড়ীতে এসএসসি ও সমমানে ফল বিপর্যয়: তিন প্রতিষ্ঠানে শতভাগ ফেল ২২ আগস্ট শুরু হচ্ছে রাজশাহীর জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতা সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির ১৩ জনই নওগাঁর রামপালে ঘরভাড়া মেটাতে মাথার চুল বিক্রি করলেন অসহায় নারী পিরোজপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ ১০৩টি ছররা বুলেট শরীরে নিয়ে বেঁচে থাকার এক অবিশ্বাস্য গল্প ফ্যাসিবাদী শাসনে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বড়লেখায় দারুল কোরআন মডেল মাদ্রাসার হিফজ সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#
news image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দারুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী তাহমিদুল হকের হিফজ সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৯ আগস্ট) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিফজ সম্পন্নকারী হাফিজ তাহমিদুল হক উপজেলার সুড়িকান্দি রসগ্রামের নজমুল হকের ছেলে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিজ মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক এইচ.এম. সিফাত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া হুফফাজুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা ইমাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া হুফফাজুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আবু তাহের, ব্যবসায়ী আব্দুস সহিদ ও আমিনুল হকসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র কোরআনের শিক্ষা, নৈতিকতা ও আদর্শ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, হাফেজরা কোরআনের ধারক-বাহক। তাদের সম্মানিত করার মাধ্যমে নতুন প্রজন্ম দ্বীনি শিক্ষায় অনুপ্রাণিত হয়। সমাজে সঠিক পথপ্রদর্শন ও নৈতিকতা ছড়িয়ে দিতে হাফেজদের ভূমিকা অনন্য উল্লেখ করে তরুণ সমাজকে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং হাফিজ তাহমিদুল হকের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

১০ আগস্ট, ২০২৬,  9:43 PM