২২ আগস্ট শুরু হচ্ছে রাজশাহীর জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতা
রাজশাহী প্রতিনিধি :
১০ আগস্ট, ২০২৬, 9:36 PM

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ২২ আগস্ট (শনিবার) থেকে শুরু হতে যাচ্ছে 'জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতা-২০২৬'। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের মহানগর ফুটবল দলসহ জেলার ৯টি উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করবে।
সোমবার (১০ আগস্ট) বেলা ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর দপ্তরে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী।
সভায় প্রধান অতিথি প্রতিযোগিতার বাইলজ ও ফিকশ্চার অনুমোদন করেন এবং সুষ্ঠুভাবে খেলা পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উপস্থিত ৯টি উপজেলার প্রতিনিধি ও মহানগর ফুটবল দলের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে টুর্নামেন্ট শুরুর বিষয়ে একমত পোষণ করেন।
পরবর্তীতে লটারির মাধ্যমে দলগুলোর সময়সূচি ও সূচি বণ্টন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী মহানগর ফুটবল দল ও বাগমারা উপজেলা ফুটবল দল। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো—গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পবা, দুর্গাপুর, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলা ফুটবল দল।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. সাইফুদ্দিনসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।