ঢাকা ১০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ফকিরহাটে এসএসসি ও দাখিলে ভালো ফল, ভোকেশনালে হতাশা: জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন আজমিরীগঞ্জে এসএসসিতে পাসের হার ৫২.৩৭%, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন বড়লেখায় দারুল কোরআন মডেল মাদ্রাসার হিফজ সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সরিষাবাড়ীতে এসএসসি ও সমমানে ফল বিপর্যয়: তিন প্রতিষ্ঠানে শতভাগ ফেল ২২ আগস্ট শুরু হচ্ছে রাজশাহীর জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতা সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির ১৩ জনই নওগাঁর রামপালে ঘরভাড়া মেটাতে মাথার চুল বিক্রি করলেন অসহায় নারী পিরোজপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ ১০৩টি ছররা বুলেট শরীরে নিয়ে বেঁচে থাকার এক অবিশ্বাস্য গল্প ফ্যাসিবাদী শাসনে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আজমিরীগঞ্জে এসএসসিতে পাসের হার ৫২.৩৭%, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন

#
news image

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মোট ৮০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২০ জন উত্তীর্ণ হয়েছে। উপজেলায় সামগ্রিক পাসের হার ৫২ দশমিক ৩৭ শতাংশ। এ বছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, পাহাড়পুর বসন্তকুমার পাবলিক উচ্চ বিদ্যালয় ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০২ জন উত্তীর্ণ হয়ে ৬৫ দশমিক ৮১ শতাংশ পাসের হার অর্জন করেছে এবং এই প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে সাতগাঁও পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৭৭ জনের মধ্যে ৫০ জন পাস করেছে (পাসের হার ৬৪.৯৪%); শিবপাশা উচ্চ বিদ্যালয়ে ৭৯ জনের মধ্যে ৪৩ জন পাস করেছে এবং ২ জন জিপিএ-৫ পেয়েছে (পাসের হার ৫৪.৪৩%); হাজী আব্দুল হেকিম ভূঁইয়া হাই স্কুল অ্যান্ড কলেজে ৮৬ জনের মধ্যে ৪৮ জন পাস করেছে এবং ১ জন জিপিএ-৫ পেয়েছে (পাসের হার ৫৫.৮১%)।

এছাড়া মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০০ জনের মধ্যে ৪৬ জন পাস করে ৩ জন জিপিএ-৫ পেয়েছে (পাসের হার ৪৬%); আজমিরীগঞ্জ এবিসি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮৯ জনের মধ্যে ৪০ জন পাস করে ৩ জন জিপিএ-৫ পেয়েছে (পাসের হার ৪৪.৯৪%); জলসুখা কৃষ্ণ গোবিন্দ পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৮৮ জনের মধ্যে ৪০ জন পাস করে ১ জন জিপিএ-৫ পেয়েছে (পাসের হার ৪৫.৪৫%); পশ্চিমভাগ উচ্চ বিদ্যালয়ে ৬৩ জনের মধ্যে ২৭ জন পাস করেছে (পাসের হার ৪২.৮৬%) এবং শৌলরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে ৬৫ জনের মধ্যে ২৪ জন পাস করেছে (পাসের হার ৩৬.৯২%)।

উপজেলায় এবারে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সার্বিক চিত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ফলাফলের তারতম্য দেখা গেছে।

মিজানুর রহমান মাসুদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

১০ আগস্ট, ২০২৬,  9:44 PM