ঢাকা ০৩ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
শিল্পকলা একাডেমিতে আগামীকাল জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর, সহযোগীদের ৫ দিন দ্রুত চুক্তির শর্তে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের জুলাইয়ে প্রবাসী রেমিট্যান্স বেড়ে ২.৮৬ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৫.৪ শতাংশ সব প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালু করা হবে: প্রতিমন্ত্রী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বাগেরহাটে কাব্যগ্রন্থ ‘অষ্টক’-এর মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা চরভদ্রাসনে কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় নওগাঁয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন মাধবপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ২ প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

কাশিমপুর মহিলা কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক

#
news image

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক যুবক আটক হয়েছেন।

আজ রোববার (২ আগস্ট) সকালে কারাগারের মূল প্রবেশপথের ‘আরপি চেকপোস্টে’ তল্লাশির সময় কারা কর্তৃপক্ষ তাকে আটক করে।

আটক রেজাউল করিম গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কারাবন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে যান রেজাউল করিম। নিয়ম অনুযায়ী মূল ফটকের চেকপোস্টে দর্শনার্থীদের দেহ তল্লাশির সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কারারক্ষীরা তাকে নিবিড়ভাবে তল্লাশি করেন। এ সময় তার কাছে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ তাকে আটক করে কোনাবাড়ী মেট্রো থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, সকালে কারাগার থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা হেফাজতে নেয়। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কারাগারে বন্দি স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগকে কাজে লাগিয়ে মাদক সরবরাহের চেষ্টা রুখে দেওয়ায় কারা কর্তৃপক্ষের নজরদারির প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।

আমিনুল ইসলাম রবিন, গাজীপুর :

০২ আগস্ট, ২০২৬,  10:11 PM