ঢাকা ০৭ জুলাই, ২০২৬
শিরোনামঃ
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি-বান্ধব রাজনীতি প্রয়োজন : তথ্যমন্ত্রী গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ ন্যাটো শীর্ষ সম্মেলনে ‘বেশ কয়েক বিলিয়ন’ ডলারের অস্ত্রচুক্তি ঘোষণা করবে মিত্ররা জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করল সরকার ট্রাম্প বালোগুনের লাল কার্ড পর্যালোচনার অনুরোধ করেছিলেন, বহাল না রাখার নয় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৩৯ জন শাল্লায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আজমিরীগঞ্জে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আজমিরীগঞ্জে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

#
news image

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি উদযাপন করা হয়।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আজমিরীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ দাস বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, ঋণ ও সঞ্চয় কর্মসূচি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত নানামুখী উদ্যোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রেজাউল করিম পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সমবায়ের গুরুত্ব তুলে ধরে প্রশাসনিক ও মাঠপর্যায়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আলোচনা সভায় বিআরডিবির পক্ষ থেকে জানানো হয়, আজমিরীগঞ্জ উপজেলার প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত বিআরডিবির অধীনে ২২৩টি সমবায় সমিতি বা দল গঠিত হয়েছে। এর অধীনে মোট উপকারভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭,৯৯৫ জনে; যার মধ্যে পুরুষ ৪,৪৮৮ জন এবং নারী ৩,৫০৭ জন। এছাড়া এ পর্যন্ত ১,১২৫ জন উপকারভোগী বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

বর্তমানে উপজেলার ঋণ তহবিলের পরিমাণ ১ কোটি ৬ লাখ ৩৪ হাজার টাকা। মাঠপর্যায়ে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ৫ কোটি ৩০ লাখ ৫৩ হাজার টাকা এবং তার বিপরীতে মোট ৪ কোটি ৪৩ লাখ ১৬... হাজার টাকা ঋণ আদায় করা সম্ভব হয়েছে। বর্তমানে সমবায়ীদের জমাকৃত সঞ্চয়ের পরিমাণ ৩৬ লাখ ১৭ হাজার টাকা এবং গ্র্যাজুয়েট (স্বাবলম্বী) সদস্য সংখ্যা ৫০ জন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সদস্য, বিআরডিবির উপকারভোগী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমবায়ভিত্তিক উন্নয়ন, ব্যাপক হারে বৃক্ষরোপণ এবং সর্বস্তরের জনসম্পৃক্ততার মাধ্যমেই কেবল টেকসই পল্লী উন্নয়নের লক্ষ্য অর্জন করা সম্ভব। আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপস্থিত উপকারভোগী ও অতিথিদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

মিজানুর রহমান মাসুদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

০৬ জুলাই, ২০২৬,  10:42 PM