ঢাকা ০৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশুগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় এপিএসসিএল প্রকৌশলীর স্ত্রী নিহত, চালক আটক

#
news image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নারী আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার উদ্দেশ্যে ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খাঁটিহাতা হাইওয়ে পুলিশ। তারা নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করাসহ এর চালককে আটক করতে সক্ষম হয়।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে এবং গাড়িটি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপদ সড়কের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

০৬ জুলাই, ২০২৬,  10:35 PM