ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আসলাম চৌধুরীর শুনানি সোমবার, ফটিকছড়ি আসনের মামলার শুনানি আজও হয়নি

#
news image

চট্টগ্রামের আলোচিত দুটি সংসদীয় আসন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংক্রান্ত আপিল মামলার শুনানিতে নতুন অগ্রগতি হয়েছে।
 
তবে নির্ধারিত কার্যতালিকায় থাকলেও ফটিকছড়ি আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মামলার শুনানি আজও অনুষ্ঠিত হয়নি।
 
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর মামলার শুনানি সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত হবে। ওই দিন মামলার অবশিষ্ট শুনানি শেষে আদালত আদেশ দিতে পারেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা আশা করছেন।
 
অন্যদিকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মামলাটি আজ কার্যতালিকায় থাকলেও শুনানির জন্য উপস্থাপন করা সম্ভব হয়নি। আদালতের অন্যান্য মামলার দীর্ঘ শুনানির কারণে বিষয়টি পিছিয়ে যায় বলে জানা গেছে।
 
সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল গনি জানান, আসলাম চৌধুরীর মামলার শুনানি শেষ হওয়ার পরই সরওয়ার আলমগীরের মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে সোমবারের কার্যক্রম শেষ হলে ফটিকছড়ি আসনের মামলাটিও শুনানির জন্য আসতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুটি মামলার চূড়ান্ত নিষ্পত্তির ওপরই নির্ভর করছে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী ফলাফল গেজেট আকারে প্রকাশের বিষয়টি। এর আগে আপিল বিভাগ উভয় প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল গেজেট প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

১১ জুন, ২০২৬,  6:17 AM