ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাধবপুরে অবৈধ বালু-মাটি উত্তোলন বিরোধী অভিযান: ২ ড্রেজার ও ৩ হাজার ফুট পাইপ ধ্বংস, ভেকুর ব্যাটারি জব্দ

#
news image

পরিবেশ রক্ষা ও অবৈধ বালু-মাটি উত্তোলন ঠেকাতে হবিগঞ্জের মাধবপুরে বড় ধরনের অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। 
আজ মঙ্গলবার,( ২ জুন ২৬ইং)উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়ান রোডের গোকুলপুর  মৌজা এলাকায় এই অভিযান পরিচালনা করেন, জনাব,মুজিবুল ইসলাম  সহকারি কমিশনার ভূমি  মাধবপুর,  নোয়াপাড়া ভূমি অফিসের উপ-সহকারি ভূমি কর্মকর্তা ও মাধবপুর থানার পুলিশের একদল  ফোর্স।
 অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন সম্পূর্ণ বিনষ্ট করা হয়েছে, প্রায় ৩ হাজার ফুট পাইপ কেটে অকেজো করে দেওয়া হয়েছে । 
অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর থেকে ২টি ব্যাটারি জব্দ করা হয়েছে। 
স্থানীয় প্রশাসন জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে আইন অমান্য করে ফসলি জমি ও নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। এতে কৃষিজমি নষ্ট, নদী ভাঙন এবং স্থানীয় অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়ে। 
পরিবেশ সুরক্ষা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে তাৎক্ষণিক এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 
মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,  জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন এলাকায় এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু-মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এম শামীম আহমেদ :

০২ জুন, ২০২৬,  8:59 PM