ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র

#
news image

০৭জানুয়ারী-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল রোববার (৭ জানুয়ারী)বেলা ১২টায় রাজশাহী নগরীর উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। 

ভোট প্রদান শেষে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে নূন্যতম ৪০ থেকে ৪৫ শতাংশ মতো ভোট পড়বে বলে আশা করছি।

এছাড়াও তিনি  বলেন, বিএনপি ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ সহ নানা কর্মসূচি দিয়ে এসেছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিন্দুমাত্র তার ছাপ পড়েনি, প্রভাব পড়েনি। মানুষ আসলে নেতিবাচক কর্মসূচি, ধ্বংসাত্মক কর্মসূচি পছন্দ করে না। সেটি প্রমাণিত হয়ে গেছে ও আজকে আরো বেশি করে প্রমাণিত হলো। আমরা আশাবাদী সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন ও ফলাফল প্রকাশের পরে আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরেকটিবার সরকার গঠন করবে। তিনি আরো ৫টি বছর বাংলাদেশের মানুষকে উন্নয়ন দেবেন, মানুষের সার্বিক মঙ্গল করবেন।

জেলা প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২৪,  7:20 PM