ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ব্যবসায়ীর ২৬ টুকরো লাশ উদ্ধার : মূলহোতাসহ ২ জন রিমান্ডে

#
news image

ঢাকায় হাইকোর্ট এলাকার কাছে দু’টি প্লাস্টিকের ড্রাম থেকে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরো লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় তার বন্ধু জারেজুল ইসলাম জারেজসহ দু’জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। রিমান্ডকৃত অপরজন হলেন জারেজের বান্ধবী শামীমা আক্তার।

আজ শনিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তাদের বিরুদ্ধে দায়ের করা শাহবাগ থানার হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শুক্রবার কুমিল্লার দাউদকান্দি থেকে জারেজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে তার বান্ধবী শামীমাকে গ্রেফতার করে র‌্যাব-৩।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর মালয়েশিয়া ফেরত বন্ধু জারেজুল ইসলামের সঙ্গে ঢাকায় যান আশরাফুল।

জারেজসহ অজ্ঞাতপরিচয় আরো কয়েকজন গত ১১ থেকে ১৩ নভেম্বরের মধ্যে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আশরাফুলকে হত্যা করে। ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানী ঢাকার হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের পাশে একটি ড্রাম থেকে  তার ২৬ টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। 

১৪ নভেম্বর আশরাফুলের বোন আনজিরা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় জারেজসহ অজ্ঞাতপরিচয় কয়েজনকে আসামি করা হয়।

নিজস্ব প্রতিবেদক :

১৬ নভেম্বর, ২০২৫,  6:31 AM