ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দোকান কর্মচারী হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অভিনেতা সিদ্দিক

#
news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানের শাহজাদপুর থানা এলাকায় ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারীকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গত ৩ সেপ্টেম্বর অভিনেতা সিদ্দিকুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

গতকাল (রোববার) তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম তার আবেদনে উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে সিদ্দিকুর রহমান ওই হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ তথ্য যাচাই বাছাই করছে পুলিশ।

আজ সোমবার গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান সিদ্দিকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, আসামি সিদ্দিককে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের প্রয়োজন হতে পারে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

এর আগে, গত ২৯ এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোডে একদল যুবকের হাতে আটক হন সিদ্দিক। পরে পুলিশ এসে তাকে রমনা থানা ও পরে গুলশান থানায় হস্তান্তর করে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর গুলশান থানার সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেওয়ার পর আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন পারভেজ বেপারী (২৩)। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মো. সবুজ গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় সিদ্দিক একজন এজাহারভুক্ত আসামি ।

নিজস্ব প্রতিবেদক :

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  4:32 PM