ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আদালতে ভার্চুয়ালি হাজিরা দিলেন আনিসুল, রাজ্জাক ও কামরুলসহ ১২ জন

#
news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুল রাজ্জাক ও  কামরুল ইসলামসহ ১২ জন আসামি।

হাজিরা দেওয়া অপর আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক  সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক এমপি সাদেক খান ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর হাজিরা দিয়েছেন নিউমার্কেট থানার একটি হত্যা মামলায়।

আজ কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের ভার্চুয়ালি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালতে হাজির দেখানো হয়। এরপর ভার্চুয়ালি তাদের হাজিরা গ্রহণ করেন আদালত।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) মাঈন উদ্দিন চৌধুরী বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে আনিসুল হক রাজধানীর নিউমার্কেট, যাত্রাবাড়ী, কাফরুল ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলায় হাজিরা দিয়েছেন। 

সালমান এফ রহমান নিউমার্কেট, বাড্ডা থানার এক মামলা ও যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় হাজিরা দিয়েছেন।

হাসানুল হক ইনু যাত্রাবাড়ী ও নিউমার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় হাজিরা দিয়েছেন।

কামাল আহমেদ মজুমদার হাজিরা দিয়েছেন কাফরুল থানার হত্যা মামলায়।

আমির হোসেন আমু ও কামরুল ইসলাম নিউমার্কেট ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় হাজিরা দিয়েছেন। 

আব্দুর রাজ্জাক নিউমার্কেট ও উত্তরা পশ্চিম থানার পৃথক দুই মামলায় হাজিরা দিয়েছেন।

পলক কাফরুল, বাড্ডা ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় হাজিরা দিয়েছেন। 

দীপু মনি যাত্রাবাড়ী ও বাড্ডা থানার পৃথক দুই মামলায় হাজিরা দিয়েছেন। 

রাশেদ খান মেনন নিউমার্কেট ও যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় হাজিরা দিয়েছেন। 

সাদেক খানকে আদাবর থানার এক মামলা ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় হাজিরা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক :

০১ সেপ্টেম্বর, ২০২৫,  3:43 PM