ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন

#
news image

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ আজ রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬৯ জন ভোটারের মধ্যে ৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিডার নির্বাহী সদস্য ও সচিব মোখলেসুর রহমান। নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভোটগ্রহণ চলে দুপুর আড়াইটা থেকে ৫টা পর্যন্ত।

নির্বাচনে মুহম্মদ আবুল কালাম সভাপতি, আব্দুল হাকিম গাজী ও জয়নাল আবেদিন সহ-সভাপতি, নাসির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. মানিক মিয়া, কার্যনির্বাহী সদস্য মেহজাবিন তাসকিন ও ফরিদা বেগম নির্বাচিত হন। বাকি পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিডার মহাপরিচালক গাজী এ.কে.এম. ফজলুল হক।

নিজস্ব প্রতিবেদক :

১৯ আগস্ট, ২০২৫,  12:53 AM