ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে

#
news image

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে ।

আজ বুধবার ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। প্রতীকের স্থানটি ফাঁকা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার প্রকৌশলী মো. রফিকুল হক জানান, কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।

গত ১৩ জুলাই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীক নির্বাচন কমিশনের তফসিল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সম্প্রতি আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে এনসিপি নেতারা এ দবি জানান।

সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপি নেতা এডভোকেট জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের বলেছিলেন, ‘আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকাবস্থায়ও নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। আমরা এ বিষয়টি ইসির নজরে এনেছি। আইনগতভাবে নৌকা প্রতীক তালিকায় রাখতে পারে না ইসি। ইতোমধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এরপরই নিবন্ধন স্থগিত করে ইসি। যতক্ষণ আওয়ামী লীগের বিষয়ে সরকারের অন্য কোনো সিদ্ধান্ত বা আদালতের কোনো নির্দেশনা না আসা সেই পর্যন্ত নৌকা প্রতীক তালিকায় রাখা যাবে না।’

নিজস্ব প্রতিবেদক :

১৬ জুলাই, ২০২৫,  6:39 PM