ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই প্রেসিডিয়াম সদস্য ও মেয়র লিটন

#
news image

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘দেশের প্রতি আওয়ামী লীগের চেয়ে বেশি দরদ কারো নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করেছে, মানুষের কল্যান 
করেছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। নৌকা মার্কা স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক। 
আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদকে বিজয়ী করার লক্ষ্যে পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে গত শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে নওহাটা গরুর হাট সংলগ্ন মাঠে বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী সভার প্রধান বক্তার বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ বলেন, আমার রাজনীতির অতীত মানুষকে সম্মান করা। আমার রাজনীতির পথচলা ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে নিজেকে সমাদৃত করা। সেই সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দিয়েছেন। আমি সেই সুযোগ কাজে লাগিয়ে রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাত ধরে পবা-মোহনপুরের উন্নয়ন বেগবান করতে চাই। আমি রাজনীতি করি সম্মান অর্জনের জন্য, অর্থ উপার্জনের জন্য নয়। আমি বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত মানুষ। আগামীতে খায়রুজ্জামান লিটনের হাত ধরে পবা-মোহনপুরের উন্নয়নে অবদান রাখতে চাই।

পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন। পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমানের সঞ্চালনায় নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি বেগম আখতার জাহানসহ অন্য নেতৃবৃন্দ।  

জেলা প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২৩,  4:21 PM