ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গণ-অভ্যুত্থানে কোনাবাড়ীতে কলেজছাত্র হৃদয় হত্যা: ১৭ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

#
news image

ছাত্র জনতার আন্দোলনে গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র হৃদয় হত্যা মামলায় আগামী ১৭ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশনের পক্ষে আজ আরও দুমাস সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে আগামী ১৭ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আদালতে আজ প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, প্রসিকিউটর এস এম মঈনুল করিম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী দেলোয়ার হোসেন সোহেল।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন কোনাবাড়ি এলাকায় গুলিতে নিহত হন টাঙ্গাইলের হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ছাত্র হৃদয় মিয়া (২০)। লেখাপড়ার পাশাপাশি কোনাবাড়ী এলাকায় বসবাস করে অটো রিকশা চালাতেন হৃদয়। এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি মামলা দায়ের করা হয়।

মামলায় গ্রেফতারকৃত কোনাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, ফাহিম হাসান ও মাহমুদুল হাসান সজীবকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গাজীপুর প্রতিনিধি :

১৬ জুন, ২০২৫,  12:52 AM