ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাটে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ১৮ হাজার টাকা জরিমানা

#
news image

পবিত্র ঈদুল আযহা উদ্যাপন শেষে কর্মস্থলে ফিরতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে পৃথক দুটি অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত  ভাড়া আদায় করছিল। 

জানা যায়, বাস টার্মিনালে বিভিন্ন কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের খবর পেয়ে বাগেরহাট সদর এসিল্যান্ড মো. এস এম নুরুন্নবী ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে ‘ইমা পরিবহণ’ এর কাউন্টারে গিয়ে যাত্রীদের টিকিট চেক করে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ১৫০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান। 

এসময় কর্তব্যরত এসিল্যান্ড ‘ইমা পরিবহণ’ কে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং কাউন্টার ম্যানেজার মো. শাহাদাত হোসেনকে যাত্রীদের অতিরিক্ত টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন। 

পৃথক অভিযানে একই অপরাধে ‘বলেশ্বর পরিবহণ’ এর যাত্রীবাহী বাসের কাউন্টারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার তড়িৎ চন্দ্র শীল ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।

তড়িৎ চন্দ্র শীল বলেন, বলেশ্বর পরিবহণ ঈদ উপলক্ষে বাগেরহাট থেকে চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে ১৬শ টাকা ভাড়া আদায় করছিল। বিআরটিএ-এর নির্ধারিত ভাড়া ছিল মাত্র ১১শ টাকা। এছাড়া এদিন অন্যান্য পরিবহণ কাউন্টারেও অভিযান চালানো হয় এবং দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলোকে বিআরটিএ-এর নির্ধারিত ভাড়া নিতে বলা হয়। যাত্রীদেরও নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া না দেওয়ার জন্য অনুরোধ করা হয়। 

তিনি জানান, বাগেরহাট থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৭১০ টাকা এবং চট্টগ্রামের ভাড়া ১১শ টাকা।

অভিযানের সময় বিআরটিএ-এর বাগেরহাট কার্যালয়ের পরিদর্শক ওমর ফারুকসহ বাস মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিল।

বাগেরহাট প্রতিনিধি :

১২ জুন, ২০২৫,  4:56 PM