ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ডুরার নতুন কমিটি : সভাপতি আবির, সম্পাদক জহির

#
news image

সেবা খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আবির হাকিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটগ্রহণ শেষে এই কমিটি ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচন পরিচালনা করেন এবং বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুসা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নিলয় মামুন, অর্থ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার শুভ্র দেব, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার একলাছ হক এবং দফতর ও প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসিফ মাহমুদ শাহ, দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন কামাল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার ওবায়দুর মাসুম এবং দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন ডুরার বিদায়ী সভাপতি ওবায়দুর মাসুম এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা।

নিজস্ব প্রতিবেদক :

০২ মে, ২০২৫,  6:33 PM