ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

দিনাজপুরে একটি মিল থেকে ১২০০ বস্তা পচা গম জব্দ

#
news image

দিনাজপুর শহরের পুলহাট এলাকার একটি হাসকিং মিলের চাতাল থেকে জেলা প্রশাসন ১২০০ বস্তা পচা গম জব্দ করেছে। জব্দকৃত গম পুনর্ভবা নদীর পানিতে ফেলে দেওয়া হয়েছে।

বুধবার  দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর দুইটায় দিনাজপুর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের নেতৃত্বে শহরের পুলহাট বাণিজ্যিক এলাকার একটি মিলের চাতালে এই অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালকসহ জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বোরহান উদ্দিন বলেন, জব্দ করা ১২০০ বস্তা পচা গম দিনাজপুর শহরের বাণিজ্যিক এলাকার পুলহাটে একটি মিলের চাতালে শুকানোর সময় এই অভিযান চালানো হয়।

সূত্রটি জানায়, জব্দকৃত পচা গমগুলি এতটাই খারাপ ছিল যে, কোনোভাবেই খাওয়া যেত না। অথচ এই পচা গমগুলি পিষে ভাল গমের আটার সাথে মিশিয়ে চালিয়ে দেয়ার জন্য শুকানো হচ্ছিল। এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি জেলা প্রশাসনকে জানালে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। 

পাটোয়ারী বিজনেস হাউজ এর মালিক শহীদুর রহমান পাটোয়ারী জব্দকৃত পচা গমের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, জেলার বীরগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রাম থেকে গমগুলি ট্রাকে করে আনার সময় বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিল। ট্রাকে কোনো ত্রিপল ছিল না। এ কারণে বৃষ্টিতে ভিজে গম গুলি পচে গিয়েছে। 

দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, অভিযানে কোন ধরনের  জরিমানা করা হয়নি। তবে জব্দকৃত পচা গমগুলি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে দিনাজপুর শহরের পাশে দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীতে ফেলে দেওয়া হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিঃ

২৩ এপ্রিল, ২০২৫,  11:50 PM