ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ীতে ইটভাটায় যৌথ অভিযানে জরিমানা আদায় 

#
news image

জামালপুরের সরিষাবাড়ীতে যৌথ অভিযান চালিয়ে অবৈধ ৩ টি ইট ভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। 
 
সোমবার ( ৩ মার্চ) বিকালে উপজেলার মহাদান ও ভাটারা ইউনিয়নের দিগপাইত-ভূয়াপুর প্রধান সড়কের পাশে এ অভিযান পরিচালনা করে প্রশাসন ।
 
পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল।
 
এসময় ভেকু ও পানি দিয়ে কিছু কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়।  
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ঝুমুর ও তানিম নামে দুই ইটভাটার মালিককে দুই লাখ করে ৪ লাখ এবং সূর্বণ ইট ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধ ইটভাটা বন্ধ থাকবে।
এ উপজেলায় ২২টি অবৈধ ইটভাটা রয়েছে।এর মধ্যে আজ তিনটি ভাটায় অভিযান পরিচালনা করা হয়। টপ সয়েল ও ফসল রক্ষায় অবৈধভাবে ঘনবসতিপূর্ণ ও আবাদি জমিতে গড়ে উঠা ইট ভাটা বন্ধ করার আহ্বান জানান স্থানীয়রা।
  ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর অধীন যৌথ অভিযানে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সার্বিক সহায়তায় পুলিশ বিভাগ, সেনাবাহিনীর সদস্যগন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ

০৫ মার্চ, ২০২৫,  5:20 PM