ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

উখিয়ায় ২ টি অবৈধ ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা, করাতকল উচ্ছেদ

#
news image

কক্সবাজারের দক্ষিণ বন বিভাগ ও উখিয়া উপজেলা প্রশাসন গহিন পাহাড়ের ভেতর দুইটি অবৈধ ইটভাটা ও একটি করাতকলে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে দুইটি অবৈধ ইটভাটায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। উচ্ছেদ করা হয়েছে একটি করাত কল। এসময় করাতকলের বিভিন্ন সরঞ্জামাদি ও কাঠ জব্দ করা হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের খেওয়া ছড়ি ও রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার গহিন বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা ২টি ইটভাটা এবং রত্নাপালং রুহুল্লার ডেবা এলাকায় একটি করাতকলে উক্ত অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উখিয়া উপজেলার হলদিয়া পালং খেওয়া ছড়িতে অবৈধভাবে গড়ে ওঠা দুইটি ইটভাটায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান করা হয়েছে।

তিনি জানান, ইটভাটা দুইটিতে পরিবেশ অধিদপ্তরের কোন ধরনের ছাড় পত্র না থাকার কারণে এম আর সি ব্রিক নামের একটি ভাটার মালিক কে ৭০ হাজার টাকা এবং আফিপা ব্রিক নামক অন্য একটি ভাটার মালিক কে ৩০ হাজার টাকা সর্বমোট এক লাখ টাকা জরিমানা আদায় করেন। আর রত্নাপালং রুহুল্লার ডেবা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি করাতকল উচ্ছেদ করা হয়েছে। করাতকলটির বিভিন্ন সরঞ্জামাদি ও কাঠ জব্দ করা হয়।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র না থাকার কারণে দুইটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। আর একটি অবৈধ করাতকল উচ্ছেদ করে সরঞ্জাম ও কাঠ জব্দ করা হয়। পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

০৯ ফেব্রুয়ারি, ২০২৫,  10:01 PM