ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের আপিল শুনানির জন্য আগ্রহী আইনজীবীদের আবেদন আহ্বান

#
news image

কারাগারে আটক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের আপিল শুনানির জন্য আগ্রহী আইনজীবীরা আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন জমা দিতে পারবেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মো. আমীনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (আপিল বিভাগ) রুলস, ১৯৮৮ এর অর্ডার ২৪, রুল ৬ মোতাবেক আইনজীবী মনোনয়নের সুবিধার্থে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতকরণের নিমিত্তে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিধান অনুসারে কারাগারে আটক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কারা কর্তৃপক্ষের মাধ্যমে তার সাজার বিরুদ্ধে আপিলের অনুমতির আবেদন আপিল বিভাগের রেজিস্ট্রারের কাছে প্রেরণ করতে পারবেন। আবেদনটি কারা কর্তৃপক্ষের নিকট থেকে পাওয়ার সাথে সাথে রেজিস্ট্রার, আদালতে আবেদনটি দাখিল/গ্রহণ করা হয়েছে মর্মে সরকারকে অবহিত করবেন এবং এরপর মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত থাকবে। প্রয়োজনীয় নথিপত্র পাওয়া মাত্রই আপিল বিভাগের রেজিস্ট্রার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবীগণের তালিকা থেকে একজন আইনজীবী নিয়োগ করবেন এবং আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আবেদনের প্রেক্ষিতে দায়েরকৃত মামলা পরিচালনায় আগ্রহী আইনজীবীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করার বিষয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি আদেশ প্রদান করেছেন। বিধান অনুসারে আইনজীবীদের মনোনয়ন প্রদানের সুবিধার্থে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের প্রয়োজনে আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহী আইনজীবীরা আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন জমা দিতে পারবেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

০১ ফেব্রুয়ারি, ২০২৫,  7:43 AM