ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আওয়ামী লীগ নেতা, পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

#
news image

গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর আলোচিত-সমালোচিত সকল গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে, কৌশলগত কারণে এই ৮ জনের কারো নাম এখনই প্রকাশ করতে রাজি হননি তিনি।

তিনি বলেন, ‘আজ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যাদের মধ্যে ছয় জন হচ্ছেন উচ্চ ও মধ্য পদস্থ পুলিশ কর্মকর্তা। তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। বাকি দুই জন হচ্ছেন আওয়ামী লীগের তদানীন্তন প্রভাবশালী নেতা তবে তাদের নাম-পরিচয় বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না।’

তিনি আরও বলেন, 'আজকে যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, ‘তাদের প্রত্যেকের বিরুদ্ধে ঢাকা শহরের সবচেয়ে চাঞ্চল্যকর সব হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততা পেয়েছে  তদন্ত সংস্থা এবং এর পরই তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে।’

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতারপূর্বক ট্রাইব্যুনালে হাজির করলে দ্রুতই এ বিষয়ে সবিস্তারে জানানো  হবে বলে তিনি উল্লেখ করেন।

নিজস্ব প্রতিবেদক :

২৭ জানুয়ারি, ২০২৫,  5:49 PM