ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আগামী জুলাই মাসের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ

#
news image

ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেছেন, আগামী জুন থেকে জুলাই মাসের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হবে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, বলেন তারা।

আজ বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে বাংলাদেশ নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে জেলা সমন্বয় কমিটির এ সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হোসাইন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ইয়াছিন মোল্যা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ওবায়দুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান দুলাল প্রমুখ।

এ সময় বক্তারা সবাইকে অত্যন্ত গুরুত্ব সহকারে তথ্য সংগ্রহ করার নির্দেশ দেন। বক্তারা বলেন, প্রত্যেকে যেন প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেন সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। 

আর এবারের হালনাগাদ কার্যক্রম যাতে ত্রুটিমুক্ত হয় এবং এসব তথ্য দিয়েই স্মার্টকার্ড বিতরণ করা হবে। 

এছাড়া এবারের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ০১-০১-২০০৮ তারিখ বা এর পূর্বে যারা জন্মগ্রহণ করেছে তাদের অন্তর্ভুক্ত করা হবে।

ফরিদপুর প্রতিনিধি :

২৩ জানুয়ারি, ২০২৫,  12:44 AM