দৈনিক পল্লীবাংলা
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নবীগঞ্জে যুবলীগ সদস্য দিলশাদ মিয়া গ্রেফতার।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন আউশকান্দি বাজার থেকে নবীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও ইউপি সদস্য দিলশাদ মিয়াকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করেছে পুলিশ।​

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল আউশকান্দি বাজারে অভিযান পরিচালনা করে (৮ নভেম্বর) রবিবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত দিলশাদ মিয়া (পিতাঃ কালা মিয়া) নবীগঞ্জ উপজেলা যুবলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ও ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। 

পুলিশ জানায়, তার বিরুদ্ধে নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে এই অভিযান পরিচালনা করা হয়।​ 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শেষ করে, বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নবীগঞ্জে যুবলীগ সদস্য দিলশাদ মিয়া গ্রেফতার।

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন আউশকান্দি বাজার থেকে নবীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও ইউপি সদস্য দিলশাদ মিয়াকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করেছে পুলিশ।​

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল আউশকান্দি বাজারে অভিযান পরিচালনা করে (৮ নভেম্বর) রবিবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত দিলশাদ মিয়া (পিতাঃ কালা মিয়া) নবীগঞ্জ উপজেলা যুবলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ও ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। 

পুলিশ জানায়, তার বিরুদ্ধে নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে এই অভিযান পরিচালনা করা হয়।​ 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শেষ করে, বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা