গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া মধ্যপাড়া চৌধুরী মার্কেট এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কার্তিক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে একদল দুর্বৃত্ত কার্তিককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি মারাত্মকভাবে জখম ও গুরুতর আহত হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এলাকাবাসীর তথ্যমতে, কার্তিকের চলাফেরা নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা ছিল এবং তিনি এলাকার কয়েকজন মাদকাসক্ত যুবকের সঙ্গে ঘোরাফেরা করতেন বলে জানা গেছে। তবে এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি কেউ।
এ বিষয়ে গাছা থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই শুরু করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত