দৈনিক পল্লীবাংলা

গাজীপুরে টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরের টঙ্গীতে তুরাগ নদের তীর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫১ বছর। 

সোমবার (১৯ অক্টোবর) রাতে প্রত্যাশা মাঠ এলাকার তুরাগ নদের তীর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। 

মঙ্গলবার(২০ অক্টোবর) টঙ্গী নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে। 

পুলিশ জানায়, তুরাগ নদের তীরে টঙ্গী পশ্চিম থানাধীন প্রত্যাশা মাঠ এলাকায় স্থানীয় লোকজন একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। পচাগলা মরদেহটি কতদিন ধরে নদীতে ভাসছিল তা স্পষ্ট করে কেউ জানাতে পারেনি।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, মরদেহটি উদ্ধারের সময় মাংস পচে খুলে পড়ছিল। পচেগলে যাওয়ায় এই অবস্থা। এ বিষয়ে থানায় নৌ পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছে।

মরদেহটি বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

গাজীপুরে টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের টঙ্গীতে তুরাগ নদের তীর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫১ বছর। 

সোমবার (১৯ অক্টোবর) রাতে প্রত্যাশা মাঠ এলাকার তুরাগ নদের তীর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। 

মঙ্গলবার(২০ অক্টোবর) টঙ্গী নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে। 

পুলিশ জানায়, তুরাগ নদের তীরে টঙ্গী পশ্চিম থানাধীন প্রত্যাশা মাঠ এলাকায় স্থানীয় লোকজন একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। পচাগলা মরদেহটি কতদিন ধরে নদীতে ভাসছিল তা স্পষ্ট করে কেউ জানাতে পারেনি।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, মরদেহটি উদ্ধারের সময় মাংস পচে খুলে পড়ছিল। পচেগলে যাওয়ায় এই অবস্থা। এ বিষয়ে থানায় নৌ পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছে।

মরদেহটি বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আছে।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা