ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
‘হৃদয়ে ঢাকা-৪১৬’: মধুমিতায় সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, বরেণ্যদের সম্মাননা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭০২ জন অনন্য সৌন্দর্যের আধার হাকালুকি হাওর শাল্লায় বর্ণিল আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত পালংখালীতে এজেন্ট ব্যাংক জালিয়াতি: গ্রাহকদের মানববন্ধন ও সড়ক অবরোধ সরিষাবাড়ীতে আ’লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ রাজশাহীতে জমকালো আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল শুরু তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়নবাসীর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন চেয়ারম্যান তারেক বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: গ্রেপ্তার ১ নরসিংদীর এডিসি মাহমুদা বেগমকে বদলি ও অবমুক্ত

ভোলা-বরিশাল সরাসরি সড়ক সংযোগ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

#
news image

দ্বীপজেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে ‘বরিশাল (রহমতপুর)-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা’ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটি দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সভায় ঢাকার সঙ্গে ভোলা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত ৩টি বিকল্প পথ নিয়ে আলোচনা হয়। এর মধ্যে দূরত্ব, সময় ও ব্যয় সাশ্রয়ী বিবেচনায় রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটটি চূড়ান্ত করা হয়েছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে ব্যবসা-বাণিজ্য ও নিরবচ্ছিন্ন যোগাযোগের স্বার্থে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত এ রুটে বিদ্যমান সড়ক প্রশস্তকরণের পাশাপাশি নতুন সংযোগ সড়ক ও ৩টি ছোট সেতু নির্মাণ করা হবে। এ প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের নৌপথ নির্ভরতা কমে সরাসরি সড়ক যোগাযোগের সুফল পাবে ভোলার মানুষ।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সওজের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

২২ আগস্ট, ২০২৬,  7:27 PM