বাগেরহাটে পিত্তথলির পাথর অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :
১২ আগস্ট, ২০২৬, 9:32 PM

বাগেরহাট পৌরসভার পুরাতন বাজার সংলগ্ন পলি ক্লিনিকে পিত্তথলির পাথর অপারেশনের সময় নাছিমা আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা ও অবহেলার কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে ক্লিনিক কর্তৃপক্ষ দাবি করেছে, অপারেশনের সময় হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়। মৃত নাছিমা আক্তার বাগেরহাটের কচুয়া উপজেলার বারদাড়িয়া গ্রামের সুমন সরদারের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে পিত্তথলিতে পাথরজনিত সমস্যার কারণে নাছিমাকে পলি ক্লিনিকের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ক্লিনিকের পরিচালক ডা. সুনীল কুমারের তত্ত্বাবধানে অপারেশন শুরুর প্রায় দুই ঘণ্টা পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৪টার দিকে স্বজনদের মৃত্যুসংবাদ দেওয়া হয়।
নাছিমার স্বামী সুমন সরদার কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, "আমরা এখানে অপারেশন করতে চাইনি, তবু চিকিৎসক আমাদের রাখেন। আমার সাত মাসের শিশুসন্তান রয়েছে। ঘটনার পর তারা আমাদের এক লাখ টাকা নিয়ে চুপ থাকতে বলে। আমি টাকা চাই না, আমার স্ত্রীর মৃত্যুর সঠিক বিচার চাই।"
স্বজনদের অভিযোগ, রাতে অপারেশন থিয়েটার থেকে চিৎকার শুনে বিষয়টি জানতে চাইলে নার্স চিৎকার করেছেন বলে স্বজনদের ভুল বুঝানো হয় এবং ভোরে মৃত্যুসংবাদ জানানো হয়। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের দাবি, ক্লিনিকটির অপারেশন থিয়েটারের পরিবেশ ও চিকিৎসা ব্যবস্থা মানসম্মত নয় এবং পূর্বেও একাধিক রোগীর মৃত্যুর ঘটনা ঘটলেও কোনো সুষ্ঠু বিচার হয়নি।
তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করে ক্লিনিক পরিচালক ডা. সুনীল কুমার বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও স্বজনদের সম্মতিপত্র নিয়ে অপারেশন শুরু হয়। অপারেশনের সময় হঠাৎ হার্টবিট বেড়ে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ক্লিনিকে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সামসুল আরেফিন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।