ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

#
news image

২৬ সেপ্টেম্বর-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ শহীদ নজমুল হক বালিকা উচ্চ
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায়
বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয়
কমিশনার(অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
বক্তব্যের শুরুতে প্রধান অতিথি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের
প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন,
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী রাজশাহীর একটি
সেরা শিক্ষা প্রতিষ্ঠান। মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ
প্রতিষ্ঠানটি ইতোমধ্যে শিক্ষা নগরী রাজশাহীর খ্যাতি আরও বৃদ্ধি
করেছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে এ
প্রতিষ্ঠানটি কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে এটি আমাদের গর্বের
বিষয়। নারী শিক্ষার গুরুত্বারোপ করে তিনি বলেন, কঠোর পরিশ্রম ও
অধ্যবসায়ের মধ্যে দিয়ে জীবনে সফলতা অর্জন করতে হবে। শিশুদের মেধা ও
মননশীল বিকাশের লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ানুশীলনের প্রতি
গুরুত্বারোপ করেন তিনি। শুধু শিক্ষা নয় পারিবারিক জীবনেও মেয়েদের
ভূমিকা অনেক বেশি। আর এজন্যই সকল ধর্মে নারীদের প্রতি অধিক
সম্মান প্রদর্শন করা হয়েছে। বিভিন্ন মণীষীদের জীবনীর কথা উল্লেখ
করে বলেন, সফলতা অর্জন করতে সময়ের প্রতি যত্নশীল হতে হবে। মাদক,
সন্ত্রাসসহ সকল অপকর্ম থেকে নিজে বিরত রাখতে হবে। ডেঙ্গু
প্রতিরোধ, পরিচ্ছন্ন নগরী গড়াসহ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখতে হবে। বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার
আশ্বাস প্রদান করেন তিনি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাসিকের সচিব মোঃ মোবারক
হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে
বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায়
অংশগ্রহনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে
অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ অনুষ্ঠানে বিদ্যালয়ে
শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৪,  7:15 PM