মামলা-হামলা ও নানা নির্যাতনের শিকার খান হাফিজুর রহমান, গোটাপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একাধিক মামলা, হামলা ও নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছেন খান হাফিজুর রহমান। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক পথচলার অভিজ্ঞতা নিয়ে এবার বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
স্থানীয় সাধারণ জনগণের আবদার ও অনুপ্রেরণায় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তাঁর প্রার্থিতা ঘোষণাকে ঘিরে স্থানীয় এলাকায় শুরু হয়েছে আলোচনা।
খান হাফিজুর রহমান জানান, অতীতে নানা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হলেও তিনি মানুষের পাশে থাকার প্রত্যয় থেকে পিছিয়ে যাননি। এলাকার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁর রাজনৈতিক পথচলার প্রধান শক্তি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে গোটাপাড়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। বিশেষ করে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে তাঁর অগ্রাধিকার।
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতার মধ্য দিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ও এলাকার উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাবে।
গোটাপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা—যোগ্য নেতৃত্ব, সুশাসন ও উন্নয়নের ধারাবাহিকতা।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

মতামত