সাত বছরের শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার ৯ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে মিফতাহুল উলুম মাদ্রাসা টঙ্গী শাখার শিক্ষকের বিরুদ্ধে। মাদ্রাসা শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিমকে (২৪) আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।
এই ঘটনায় রবিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।
গ্রেফতারকৃত রাব্বি হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার আড়াইবাড়িয়া এলাকায় কবির হোসেনের ছেলে। তিনি মিফতাহুল উলুম মাদ্রাসার টঙ্গী শাখার শিক্ষক।
শিশুর স্বজনরা জানায়, মাদ্রাসাটির নাজারা বিভাগে অধ্যায়নরত ছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী। গত বুধবার (০৪ নভেম্বর) রাতে তুচ্ছ ঘটনায় শিশুটিকে শিক্ষক মোস্তাকিম
নিজের রুমে নিয়ে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে শরীরের পিছনের লজ্জাস্থানে ছ্যাঁকা দেয়। এতে শিশুটির শরীরের বেশ কিছু অংশ পুরে যায়। পরে বিষয়টি গোপন রাখতে শিশুটিকে ভয়ভীতি দেখান তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে শিশুটির মা বেতন পরিশোধ করতে গিয়ে বিষয়টি জানতে পারেন। এরপর ঘটনা জানাজানি হলে মাদ্রাসা থেকে পালিয়ে যান শিক্ষক মোস্তাকিম।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে স্থানীয়রা কৌশলে আপোষের কথা বলে তাকে মাদ্রাসায় এনে পুলিশের কাছে সোপর্দ করেন।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে
জিজ্ঞাসাবাদে শিক্ষক প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

মতামত