দৈনিক পল্লীবাংলা
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বাগেরহাটে প্রধানমন্ত্রীর সফর পরবর্তী অর্জন নিয়ে প্রেস ব্রিফিং করেছেন মাজারের প্রধান খাদেম

মামলা-হামলা ও নানা নির্যাতনের শিকার খান হাফিজুর রহমান

গাজীপুরে পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

চরভদ্রাসনে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি

ডেমা ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রদল ও যুবদল নেতা সোহেল তরফদার

হ্যান্ড মাইক ও ক্রাচসহ অচেতন ব্যক্তি উদ্ধার বোর্ডবাজারে,চিকিৎসাধীন হাসপাতালে

নবীগঞ্জে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, আহত ২

টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে আয়রনের ছ্যাঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে ।

রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর আড়াই টার দিকে সমবায়ীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে আলোচনা সভার উদ্বোধন করা হয়।

উপজেলা সমবায় অফিসার মো. মামুন কবীর এর সভাপতিত্বে এবং বেরং পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক তাজউদ্দীন আহমেদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার হোসাইন।  

এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, উপজলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার, তেঁতুলিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান মো. মাসুদ আল করিম সরকার, মাঝিপাড়া কৃষি খামার ক্ষুদ্র চা-চাষী সমবায় সমিতি লিমিটেড এর সাধারন সম্পাদক ইমরান আলী চৌধুরী ও কার্যকরী সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম, প্রচেষ্টা কৃষি সমবায় সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার এবং তেঁতুলিয়া উপজেলা কৃষি উৎপাদক সমবায় সমিতির রফিকুল ইসলাম, সাবেক ছাত্রদল সভাপতি ও পঞ্চগড় জেলা কমিটি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহসভাপতি এবং উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্যে উপজেলা সমবায় অফিসার মো. মামুন কবীর বলেন, তেঁতুলিয়া একটি কৃষি প্রধান ও সম্ভাবনাময় উপজেলা। এখানকার কৃষি, চা-শিল্প ও গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে এ উপজেলায় ১৮৫টি সমবায় সমিতির মধ্যে ১৩৪টি কৃষক সমবায় সমিতি রয়েছে। এসব সমিতি কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। যেমনটি মাঝিপাড়া কৃষি খামার ক্ষুদ্র চা-চাষী সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে ২০০ একর জমিতে সমবায়ভিত্তিক চা বাগান গড়ে উঠেছে, প্রচেষ্টা কৃষি সমবায় সমিতির উদ্যোগে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সরকার ঘোষিত সৌরবিদ্যুৎ বাস্তবায়ন করা হয়েছে অন্যদিকে সরকারের ২৫ কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচি বাস্তবায়নের ন্যায় তেঁতুলিয়া উপজেলা কৃষি উৎপাদক সমবায় সমিতির ২হাজার ৩৭০ জন সদস্যের মাঝে ৩টি করে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ৭ হাজার ১১০টি চারা বিতরণ করা হয়েছে ইত্যাদি। এ উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়, সমবায় শুধু বর্তমানের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার দায়িত্বও পালন করছে।  

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন বলেন, “সবার জন্য বাংলাদেশ গড়তে হলে সমবায়কে শক্তিশালী করতে হবে। তেঁতুলিয়ার প্রতিটি সমিতি যদি নিয়ম মেনে, সততার সাথে চলে তাহলে তেঁতুলিয়াই হবে স্বাবলম্বী তেঁতুলিয়া।”

সভায় অন্যান্য বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করণে একযোগে কাজ করার আহ্বান জানান

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, সমবায় সমিতির সভাপতি-সম্পাদক, সদস্য, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা