দৈনিক পল্লীবাংলা
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গাছায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু গার্মেন্টস শ্রমিকের

সংগ্রহিত ছবি

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি এলাকার শাহরিয়ার গার্মেন্টসের গলিতে এ রক্তক্ষয়ী ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের শিকার হয়ে তিনি ছুরিকাঘাতের মুখে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আজ বুধবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কার্তিক স্থানীয় ‘ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল’ নামের একটি তৈরি পোশাক কারখানার ফিনিশিং বিভাগে কাজ করতেন।

বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান জানান, কারখানায় ডিউটি শেষে রাতে কুনিয়া বড়বাড়ি এলাকা থেকে হেঁটে পাশের ভাড়া বাসায় ফিরছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে পৌঁছালে একদল ছিনতাইকারী তাঁর ওপর চড়াও হয় এবং ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে উদ্ধার করে দ্রুত তায়রুন নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 ঘটনার সত্যতা নিশ্চিত করে গাছা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, রাতে টহলরত অবস্থায় খবর পেয়ে হাসপাতাল থেকে কার্তিকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাঁ পায়ের ঊরুতে ধারালো অস্ত্রের আঘাত ও গভীর ক্ষত রয়েছে।

গাছা থানা পুলিশ জানায়, ঘটনাটি ছিনতাই নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা রয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনসহ জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গাছায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু গার্মেন্টস শ্রমিকের

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি এলাকার শাহরিয়ার গার্মেন্টসের গলিতে এ রক্তক্ষয়ী ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের শিকার হয়ে তিনি ছুরিকাঘাতের মুখে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আজ বুধবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কার্তিক স্থানীয় ‘ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল’ নামের একটি তৈরি পোশাক কারখানার ফিনিশিং বিভাগে কাজ করতেন।

বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান জানান, কারখানায় ডিউটি শেষে রাতে কুনিয়া বড়বাড়ি এলাকা থেকে হেঁটে পাশের ভাড়া বাসায় ফিরছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে পৌঁছালে একদল ছিনতাইকারী তাঁর ওপর চড়াও হয় এবং ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে উদ্ধার করে দ্রুত তায়রুন নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 ঘটনার সত্যতা নিশ্চিত করে গাছা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, রাতে টহলরত অবস্থায় খবর পেয়ে হাসপাতাল থেকে কার্তিকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাঁ পায়ের ঊরুতে ধারালো অস্ত্রের আঘাত ও গভীর ক্ষত রয়েছে।

গাছা থানা পুলিশ জানায়, ঘটনাটি ছিনতাই নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা রয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনসহ জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা