দৈনিক পল্লীবাংলা
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ

আইন-শৃঙ্খলা সভায় স্যার সংকট নিয়ে তীব্র ক্ষোভ

ফরিদপুরের চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্র মোহন সরকার। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. দেবাশীষ কাপুড়িয়া ও চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল। উপজেলা বিএনপি প্রস্তুত কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, সাবেক সভাপতি শাজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন সহ আইনশৃঙ্খলা কমিটি অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উপকরণ বিশেষ করে সারের সংকট এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন । পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় ৪ নম্বর গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, “বাইরে থেকে দেখে মনে হচ্ছে মাদকের বিস্তার কিছুটা কমেছে। কিন্তু বাস্তবে ভেতরে ভেতরে মাদকের প্রভাব আগের মতোই রয়ে গেছে। মাদকের বিস্তার ও পরিস্থিতিতে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি।” 

এছাড়া সাংবাদিকরা বলেন চরভদ্রাসনের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা সারসংকট এই সারের সংকট কালোবাজারি বা অব্যবস্থাপনা ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং যানজট ও জবর জবরদখল মুক্ত বাজার ব্যবস্থাপনা প্রণয়নে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ব্যাপারে জোর দেওয়া হয়। 

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা