সমাজের দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরও সুস্থ ও সুন্দরভাবে বাঁচার অধিকার রয়েছে। মানুষ সৃষ্টির সেরা জীব। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
কালজয়ী শিল্পী ভূপেন হাজারিকা এমন সব মানুষের জন্যেই যেনো লিখেছিলেন, "মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা? ও বন্ধু মানুষ মানুষের জন্যে..।"
সহমর্মিতা ও সহানুভূতির চেতনায় উজ্জীবিত হয়ে সমাজের বিবেকবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের যেকোন মানবিক উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়।
গাজীপুর -৪ কাপাসিয়ার জননন্দিত তরুণ এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ও ঐকান্তিক প্রচেষ্টায় ৫০ জন অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ যেনো মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।
২০ অক্টোবর মঙ্গলবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কাপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়নের ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মো. সালাহউদ্দিন আইয়ুবী।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের জেনচ উফুক ইনসানি ইয়ারদিম দেরনেগির চেয়ারম্যান আলী সেনেল।
সালাউদ্দিন আইউবী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় তুরস্কের Genc Ufuk İnsani Yardım Derneği-এর অর্থায়নে এবং Dost Aid Bangladesh Society-এর বাস্তবায়নে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সালাউদ্দিন আইউবী এমপি বলেন, "কারও কাছে একটি হুইলচেয়ার শুধু চলার বাহন, আর কারও কাছে এটি নতুন করে বাঁচার স্বপ্ন, স্বনির্ভরতার সাহস এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার এক নতুন আশার আলো।
বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেয়ার এই মানবিক উদ্যোগ আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার অনন্য অনুভূতি।
আমাদের ছোট্ট একটি উদ্যোগ হয়তো কারও জীবনে এনে দিতে পারে বড় পরিবর্তন, কারও মুখে ফোটাতে পারে এক চিলতে হাসি, আর কারও থমকে থাকা পথচলায় জ্বালিয়ে দিতে পারে নতুন আশার প্রদীপ।
তিনি আরো বলেন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি, যেখানে শারীরিক সীমাবদ্ধতা নয়, মানুষের স্বপ্ন ও সম্ভাবনাই হবে এগিয়ে যাওয়ার শক্তি।
তিনি দোস্ত এইড বাংলাদেশ ও তুরষ্কের সেবামূলক সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন, "তাদের সহযোগিতায় এতগুলো প্রতিবন্ধী ভাই-বোনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা সম্ভব হলো।"
মানবিক এ উদ্যোগ স্থানীয় অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

মতামত