দৈনিক পল্লীবাংলা
আপডেট : বুধবার, ২১ অক্টোবর ২০২৬

টঙ্গী বাজার মন্দিরে গণমাধ্যম কমিশনের নেতাদের শারদীয় শুভেচ্ছা বিনিময়

গাজীপুর মহানগরের টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির নেতারা। এ সময় তারা পূজার পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

সোমবার (১৯ অক্টোবর) রাতে কমিশনের নেতৃবৃন্দ মন্দিরে গিয়ে পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাস ও সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সভাপতি এ কে এম আজিজুল হক, সহসভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন কামাল (খান) ও জাহাঙ্গীর হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম বিল্লাহ শিশির এবং কনটেন্ট থিয়েটার হাসান আহমদসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সিলেট থেকে আগত কমিশনের সাবেক সহসাধারণ সম্পাদক জুবের আহমদ (সার্জন) উপস্থিত ছিলেন।

মন্দিরের সার্বিক পরিবেশ, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করেন তারা। দুর্গাপূজার কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন কমিশনের নেতৃবৃন্দ।

তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের পাশাপাশি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতিরও গুরুত্বপূর্ণ অংশ।

নেতৃবৃন্দ আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার সদস্য এবং পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপরও গুরুত্ব দেন তারা।

টঙ্গী বাজার মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ অতিথিদের স্বাগত জানান। তারা বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দুর্গোৎসব উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় তাদের উৎসাহিত করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

টঙ্গী বাজার মন্দিরে গণমাধ্যম কমিশনের নেতাদের শারদীয় শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা