দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

সরিষাবাড়ীতে দুর্গা পূজা মণ্ডপে নাচতে নাচতে অসুস্থ, অতঃপর মৃত্যু

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও সহায়তা পৌঁছে দিচ্ছেন ফকির তারিকুল ইসলাম।

গাজীপুরে বিভিন্ন পূজা মন্ডুপে এমপি রনি'র আর্থিক সহায়তা ও পরিদর্শন

পঞ্চগড় প্রেস ক্লাবের ‘সভাপতি, সম্পাদক’ কর্তৃক প্রশিক্ষণ অংশগ্রহনে বাধার অভিযোগ ভিত্তিহীন

আউশকান্দি ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত।

‘গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’ হবিগঞ্জে মণ্ডপ পরিদর্শনে কমান্ডার তাজমিনুর

চকরিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে দুর্গোৎসব

চকরিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে দুর্গোৎসব

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

মুন্সীগঞ্জের টংগিবাড়ী এবং লৌহজং উপজেলার বিভিন্ন শারদীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক উন্নয়ন কাজের জন্য অনুদানের আর্থিক সহায়তা প্রদান করেন।

সোমবার (১৯ অক্টোবর) রাত আটটার দিকে জেলা প্রশাসক টংগিবাড়ী উপজেলার বালিগাঁও মনিপাড়া দুর্গা মন্দির ও সোনারং দাসপাড়া শিব ও দুর্গা মন্দির এবং লৌহজং উপজেলার দক্ষিণ মশদগাঁও রাধা গোবিন্দ ও কালী মন্দির এবং ভারত ফকির সেবাশ্রম সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সোনারং দাসপাড়া শিব ও দুর্গা মন্দির এবং দক্ষিণ মশদগাঁও রাধাগোবিন্দ ও কালী মন্দিরের উন্নয়নকাজের সুবিধার্থে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সরকার, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিশ্চিত করা হয়েছে।”

মণ্ডপ পরিদর্শনকালে টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের টংগিবাড়ী এবং লৌহজং উপজেলার বিভিন্ন শারদীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক উন্নয়ন কাজের জন্য অনুদানের আর্থিক সহায়তা প্রদান করেন।

সোমবার (১৯ অক্টোবর) রাত আটটার দিকে জেলা প্রশাসক টংগিবাড়ী উপজেলার বালিগাঁও মনিপাড়া দুর্গা মন্দির ও সোনারং দাসপাড়া শিব ও দুর্গা মন্দির এবং লৌহজং উপজেলার দক্ষিণ মশদগাঁও রাধা গোবিন্দ ও কালী মন্দির এবং ভারত ফকির সেবাশ্রম সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সোনারং দাসপাড়া শিব ও দুর্গা মন্দির এবং দক্ষিণ মশদগাঁও রাধাগোবিন্দ ও কালী মন্দিরের উন্নয়নকাজের সুবিধার্থে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সরকার, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিশ্চিত করা হয়েছে।”

মণ্ডপ পরিদর্শনকালে টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা