দৈনিক পল্লীবাংলা
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

সরিষাবাড়ীতে দুর্গা পূজা মণ্ডপে নাচতে নাচতে অসুস্থ, অতঃপর মৃত্যু

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও সহায়তা পৌঁছে দিচ্ছেন ফকির তারিকুল ইসলাম।

গাজীপুরে বিভিন্ন পূজা মন্ডুপে এমপি রনি'র আর্থিক সহায়তা ও পরিদর্শন

পঞ্চগড় প্রেস ক্লাবের ‘সভাপতি, সম্পাদক’ কর্তৃক প্রশিক্ষণ অংশগ্রহনে বাধার অভিযোগ ভিত্তিহীন

আউশকান্দি ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত।

‘গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’ হবিগঞ্জে মণ্ডপ পরিদর্শনে কমান্ডার তাজমিনুর

চকরিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে দুর্গোৎসব

বাগেরহাটে বিএনপির উদ্যোগে

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও সহায়তা পৌঁছে দিচ্ছেন ফকির তারিকুল ইসলাম।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও সহায়তা পৌঁছে দিচ্ছেন ফকির তারিকুল ইসলাম।
পূজা মণ্ডপে বক্তব্য রাখছেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম।

বাগেরহাটে বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও সহায়তা পৌঁছে দিচ্ছেন ফকির তারিকুল ইসলাম।

বাগেরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও প্রীতি বিনিময় করছেন বিএনপি নেতারা। একই সাথে তারা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন এবং জেলা বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের পক্ষ থেকে শারদীয় উৎসবের বিশেষ বার্তা।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বাগেরহাটের বিভিন্ন পূজামণ্ডপে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম। তিনি বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে কুশল বিনিময় করছেন এবং উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন।

এ সময় ফকির তারিকুল ইসলাম বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। দল-মত-ধর্ম নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক। শারদীয় দুর্গোৎসব যেন অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য বাগেরহাট জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে রয়েছে।"

তিনি আরও জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিএনপি পরিবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন। মণ্ডপ কর্তৃপক্ষ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে আশাবাদ ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও সহায়তা পৌঁছে দিচ্ছেন ফকির তারিকুল ইসলাম।

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

বাগেরহাটে বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও সহায়তা পৌঁছে দিচ্ছেন ফকির তারিকুল ইসলাম।

বাগেরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও প্রীতি বিনিময় করছেন বিএনপি নেতারা। একই সাথে তারা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন এবং জেলা বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের পক্ষ থেকে শারদীয় উৎসবের বিশেষ বার্তা।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বাগেরহাটের বিভিন্ন পূজামণ্ডপে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম। তিনি বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে কুশল বিনিময় করছেন এবং উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন।

এ সময় ফকির তারিকুল ইসলাম বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। দল-মত-ধর্ম নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক। শারদীয় দুর্গোৎসব যেন অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য বাগেরহাট জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে রয়েছে।"

তিনি আরও জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিএনপি পরিবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন। মণ্ডপ কর্তৃপক্ষ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা