পবিত্র কোরআন পাঠের নতুন অধ্যায়ে প্রবেশ করল পিরোজপুরের তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার নূরানী কিন্ডারগার্টেন বিভাগের দ্বিতীয় শ্রেণির ২৪ জন শিক্ষার্থী। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর হাতে গড়া এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোরআনের সবক প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন কমপ্লেক্সের দ্বিতীয় তলার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ শওকত আলী খান, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে দ্বিতীয় শ্রেণির ২৪ জন শিক্ষার্থী পবিত্র কোরআন পাঠের প্রাথমিক শিক্ষা ও সবক গ্রহণের কার্যক্রমে অংশ নেয়।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

মতামত