দৈনিক পল্লী বাংলা

আগামী ১৫ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’ শুরু

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার সম্প্রসারণ এবং দেশীয় উৎপাদকদের সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬’।

রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) তিন দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে ২০০টিরও বেশি স্টল থাকবে বলে আশা করছেন আয়োজকরা। গত আসরের আটটি খাতের পরিধি বাড়িয়ে এবার প্লাস্টিক, হিমায়িত খাদ্য, মৎস্য, পাট, আসবাবপত্র ও ওষুধসহ মোট ১২টি সম্ভাবনাময় খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এক্সপোর প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় (ভিউ এক্সচেঞ্জ) সভায় এসব তথ্য জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। তিনি বলেন, “ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত করতে এবং বিদেশি ক্রেতাদের কাছে দেশীয় পণ্যের সক্ষমতা তুলে ধরতে এই এক্সপো একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

তিনি আরও জানান, প্রদর্শনীতে সেমিনার, ব্যবসায়িক পর্যায়ে ক্রেতা-বিক্রেতা বৈঠক (বিটুবি), অনলাইন ম্যাচমেকিং, নেটওয়ার্কিং ও কারখানা পরিদর্শনের পাশাপাশি বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এছাড়া আন্তর্জাতিক ক্রেতাদের সুবিধার্থে হোটেল বুকিংয়ে বিশেষ মূল্যছাড় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণের ক্ষেত্রে ছাড়ে সুবিধা রাখা হয়েছে।

সভায় উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা নারী উদ্যোক্তা ও এসএমই প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি, মানসম্মত প্যাভিলিয়ন নিশ্চিতকরণ এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নতুন বাজারে রপ্তানি বাড়াতে মেলা-পরবর্তী সময়েও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার প্রস্তাব দেন। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

আগামী ১৫ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’ শুরু

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা