দৈনিক পল্লী বাংলা
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রাজশাহীতে দুই দিনব্যাপী জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে দুই দিনব্যাপী জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ’ (বারসিক)-এর আয়োজনে বারসিক রাজশাহী আঞ্চলিক রিসোর্স সেন্টারের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার প্রথম দিনে জেন্ডার ও বৈচিত্র্য নিয়ে বিশদ আলোচনা করেন বারসিকের এগ্রোইকোলজি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক পরিচালক সৈয়দ আলী বিশ্বাস। সমাপনী দিনে আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম এবং বারসিক বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী, নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক শহিদুল ইসলাম।

কর্মশালায় জেন্ডার, জেন্ডারভিত্তিক ভূমিকা ও বৈষম্য, মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য, জেন্ডার নিড, জেন্ডার মূলধারায়ন, জেন্ডার পলিসি এবং অধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নারী-পুরুষসহ সব মানুষের অধিকার, সক্ষমতা ও অবদানকে স্বীকৃতি দিতে হবে। কোনো কর্মসূচিতে শুধু নারীর উপস্থিতি নিশ্চিত করাই যথেষ্ট নয়; সিদ্ধান্ত গ্রহণে তাঁদের মতামত ও অভিজ্ঞতার কার্যকর রূপায়ণ নিশ্চিত করতে হবে।

বিশেষ করে কৃষি, স্থানীয় বীজ সংরক্ষণ ও এগ্রোইকোলজি কার্যক্রমের ক্ষেত্রে নারী কৃষকদের অবদান ও নেতৃত্বের স্বীকৃতির পাশাপাশি কৃষি উপকরণ ও প্রশিক্ষণে সমান সুযোগ এবং ন্যায্য বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অংশগ্রহণকারীরা দৈনন্দিন জীবন ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে বিদ্যমান বৈষম্য চিহ্নিত করে তা প্রতিরোধে জেন্ডার-সংবেদনশীল পরিকল্পনা গ্রহণ ও মানবাধিকার সুরক্ষায় অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি অনুসরণের জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রাজশাহীতে দুই দিনব্যাপী জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহীতে দুই দিনব্যাপী জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ’ (বারসিক)-এর আয়োজনে বারসিক রাজশাহী আঞ্চলিক রিসোর্স সেন্টারের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার প্রথম দিনে জেন্ডার ও বৈচিত্র্য নিয়ে বিশদ আলোচনা করেন বারসিকের এগ্রোইকোলজি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক পরিচালক সৈয়দ আলী বিশ্বাস। সমাপনী দিনে আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম এবং বারসিক বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী, নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক শহিদুল ইসলাম।

কর্মশালায় জেন্ডার, জেন্ডারভিত্তিক ভূমিকা ও বৈষম্য, মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য, জেন্ডার নিড, জেন্ডার মূলধারায়ন, জেন্ডার পলিসি এবং অধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নারী-পুরুষসহ সব মানুষের অধিকার, সক্ষমতা ও অবদানকে স্বীকৃতি দিতে হবে। কোনো কর্মসূচিতে শুধু নারীর উপস্থিতি নিশ্চিত করাই যথেষ্ট নয়; সিদ্ধান্ত গ্রহণে তাঁদের মতামত ও অভিজ্ঞতার কার্যকর রূপায়ণ নিশ্চিত করতে হবে।

বিশেষ করে কৃষি, স্থানীয় বীজ সংরক্ষণ ও এগ্রোইকোলজি কার্যক্রমের ক্ষেত্রে নারী কৃষকদের অবদান ও নেতৃত্বের স্বীকৃতির পাশাপাশি কৃষি উপকরণ ও প্রশিক্ষণে সমান সুযোগ এবং ন্যায্য বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অংশগ্রহণকারীরা দৈনন্দিন জীবন ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে বিদ্যমান বৈষম্য চিহ্নিত করে তা প্রতিরোধে জেন্ডার-সংবেদনশীল পরিকল্পনা গ্রহণ ও মানবাধিকার সুরক্ষায় অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি অনুসরণের জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা