ঢাকা ২১ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ভারত চিঠির জবাব না দিলেও শেখ হাসিনার বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে: চিফ প্রসিকিউটর

#
news image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেছেন গণহত্যা ও মানবতাবিরোধী মামলায় বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ  জানানো হয়েছে। ভারত  অনুরোধের জবাব না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে।

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি আজ বলেন, ‘আমাদের সাথে তাদের সম্পাদিত বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে, দেখা যাক, ভারত জবাব দেয় কিনা। না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতেই চলবে।’

শেখ হাসিনাসহ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্রেফতারের প্রক্রিয়ার সাথে পুরো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত। যেহেতু এখানে প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কোনো হাত নেই, সুতরাং তারা গ্রেফতার হওয়ার পর যখন ট্রাইব্যুনালে হাজির করা হবে তখন বাকিটা বলা সম্ভব হবে। এ ব্যাপারে কোনো ব্যাখ্যা থাকলে সেটা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে  পারবেন। 

সুপিরিয়র কমান্ড রেস্পন্সিবিলিটি এর সাথে সংশ্লিষ্ট মামলার ব্যাপারে তিনি বলেন,‘আমরা দিনরাত কাজ করছি। 

অগ্রগতি অবশ্যই আছে এবং আমরা দ্রুততম সময়ে দুই একটি মামলার প্রতিবেদন পেয়ে যাবো। আমাদের কাছে নানাভাবে তথ্য আসে। বহুমুখী সাক্ষ্যর সমন্বয়ে একটি তদন্ত হয় এবং নিখুঁতভাবে সে কাজটি করতে হলে যে সময় প্রয়োজন সেটি নেওয়া হচ্ছে ও প্রচেষ্টা অব্যাহত আছে।’

তিনি আরো বলেন, ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়গুলোর তদন্ত চলমান আছে এবং দ্রুত এ তথ্যগুলো উন্মোচিত হবে বলে আশা করছি।

নিজস্ব প্রতিবেদক :

১৯ জানুয়ারি, ২০২৫,  5:54 PM