ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ভবিষ্যতে সুযোগ পেলে ৩ নং ওয়ার্ডের উন্নয়ন ও মাদকমুক্ত করবো - কাবিল মোল্লা  গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের আয়োজনে আনন্দ ভ্রমন ও সাংস্কৃতিক অনুষ্ঠান  বাগেরহাটে দুটি ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন কালিয়াকৈরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন: স্ত্রী হত্যার দায়ে স্বামীর স্বীকারোক্তি শিকদার মল্লিক ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুল আল মামুন বাবুর প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা যমুনায় ভেটুয়া সেতুর স্বপ্নে নতুন আশার আলো: স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল লাখাইয়ে খাঁচায় গাঁজা চাষ, ১ কেজি গাঁজার গাছসহ গ্রেফতার ১ রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা মাধবপুরে রঘুনন্দন ছড়ায় প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আর আওয়ামী লীগ না করার ঘোষণা গাজীপুর মহানগর নেতা মামুন মণ্ডলের

আজমিরীগঞ্জে এমপি সাখাওয়াত হাসান জীবনের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ

#
news image

তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে হবিগঞ্জের আজমিরীগঞ্জে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। আজমিরীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান তরুণ রয়েছে; তাদের যথাযথ সুযোগ ও সহযোগিতা প্রদান করা হলে তারা জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে।
ক্রীড়া সামগ্রী বিতরণকে কেন্দ্র করে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা ও সুস্থ পরিবেশ বৃদ্ধি পাবে।

মিজানুর রহমান মাসুদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

১২ আগস্ট, ২০২৬,  9:33 PM