ঢাকা ১৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি : ৪ শিক্ষককে শোকজ আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়: অ্যাটর্নি জেনারেল টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ বড়লেখায় জনদুর্ভোগ নিরসনে সহকারী কমিশনারের সাথে নিসচা'র মতবিনিময়  দেশের আরও চার পোশাক কারখানা পেল লিড সনদ, সংখ্যা বেড়ে ২৯০ এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ২৪ বছরের প্রতীক্ষার অবসান, সেমিতে স্পেনের মুখোমুখি ফ্রান্স বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো ১৬ জুলাই খুলে দেওয়া হবে বাহুবলে ডিবির অভিযান: পিকআপসহ ১০৫ বোতল মদ জব্দ, আটক ১

বড়লেখায় জনদুর্ভোগ নিরসনে সহকারী কমিশনারের সাথে নিসচা'র মতবিনিময় 

#
news image

মৌলভীবাজারের বড়লেখায় জনদুর্ভোগ নিরসনে উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার সাথে মতবিনিময় করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২ টায় নিসচা'র একটি প্রতিনিধি দল উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময়ে জনস্বার্থে সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, অবৈধ ফুটপাত দখলমুক্তকরণ, যত্রতত্র গাড়ি পার্কি রোধ, ময়লা-আবার্জনা অপসারণের জন্য ডাম্পিং স্টেশন স্থাপন, ইজিবাইকের ভাড়া নির্ধারণ, পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সম্মূখে নতুন করে জেব্রা ক্রসিং স্থাপনসহ জনসচেতনতামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

নিসচা নেতৃবৃন্দরা বড়লেখার সড়ক ব্যবস্থাপনার ও পৌর শহরের নানা সমস্যা এবং জনদুর্ভোগের বিষয় সহকারী কমিশনারের কাছে তুলে ধরলে তিনি গুরুত্বসহকারে তা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনস্বার্থে নিসচা'র কার্যক্রমের প্রতি তিনি সাধুবাদ জানান ও সবধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন এবং জনদুর্ভোগ লাঘবে তিনি নিসচা বড়লেখা শাখার সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাবেক সহ-সভাপতি ও পৃষ্টপোষক আব্দুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, প্রবীন্স সুচিয়াং প্রমুখ।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

১৪ জুলাই, ২০২৬,  9:47 PM