ঢাকা ২১ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

৫ সংস্কার কমিশনের প্রতিবেদন ১৫ জানুয়ারির মধ্যে পাওয়া যাবে : প্রেস সচিব

#
news image

১৫ জানুয়ারির মধ্যে ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটির প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছে অন্তর্বতী সরকার। 

আজ মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। 

প্রেস সচিব বলেন, অন্তর্বতী সরকার আশা করছে আগামী ১৫ জানুয়ারির মধ্যে ৬টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি কমিশন তাদের সংস্কার প্রতিবেদন দাখিল করবে।

তিনি জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি। সপ্তাহের ৭ দিন দৈনিক ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করেও তারা কাজ শেষ করতে না পেরে অতিরিক্ত সময় নিয়েছেন। 

এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আমিরের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে নির্বাচন সংস্কারের ব্যাপারে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ব্যাপারে অগ্রগতি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক :

০৭ জানুয়ারি, ২০২৫,  10:59 PM