ঢাকা ২২ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

#
news image

মধ্যপ্রাচ্যে চলমান সংকটে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশের অবস্থান খুবই স্পষ্ট। ওই অঞ্চলে অবস্থানরত আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করাই আমাদের প্রথম অগ্রাধিকার।’

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস ও কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে।

তিনি বলেন, ‘আমাদের নাগরিকরা কাঁটাতারের এপাশে বা ওপাশে যে পাশেই হোক, ক্ষতিগ্রস্ত হলে আমরা তাদের পাশে থাকব। আমাদের সর্বোচ্চ জাতীয় স্বার্থ হলো আমাদের জনগণ।’

সংকটের শুরু থেকেই প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছ থেকে টেলিফোন পেয়েছেন।

তিনি বলেন, আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে এবং তারা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, আর কোনো বাংলাদেশি যেন সংঘাতের শিকার না হন। তবে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

তিনি পুনর্ব্যক্ত করেন, যুদ্ধ বা সংঘাত কখনও সমাধান বয়ে আনে না। সংলাপ ও কূটনীতির মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে আটকে পড়া সম্ভাব্য অভিবাসী কর্মীদের বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় আলোচনা ইতোমধ্যে হয়েছে এবং আকাশপথ স্বাভাবিক হলে তাদের যাত্রার ব্যবস্থা করা হবে।

মধ্যপ্রাচ্যের ক্রমবিকাশমান পরিস্থিতি এবং এর প্রভাব—বিশেষ করে বিমান চলাচল, প্রবাসী কল্যাণ ও আঞ্চলিক নিরাপত্তা—পর্যালোচনায় এই আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির (যিনি পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছেন) উপস্থিত ছিলেন।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বৈঠকে উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

০৩ মার্চ, ২০২৬,  2:26 AM