ঢাকা ২১ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত করল বিমান

#
news image

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ জানিয়েছে, বেশ কয়েকটি উপসাগরীয় দেশে চলমান হামলার কারণে তারা সাময়িকভাবে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম বলেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, কুয়েত ও বাহরাইনে চলমান হামলার কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

তিনি বলেন, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ও সুরক্ষার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অবস্থা স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালু করা হবে।

এছাড়া যাত্রীদের সর্বশেষ ফ্লাইট তথ্যের জন্য বিমানের কল সেন্টার ও সংশ্লিষ্ট বিক্রয় অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

২৮ ফেব্রুয়ারি, ২০২৬,  10:37 PM