ঢাকা ২১ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপন

#
news image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতের সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত ড. মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

তিনি আজ সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধান উপদেষ্টা হাইকমিশনে খোলা শোক বইতেও শোকবার্তা লিখেন।

ভারত দেশের সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানাতে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ২৬ ডিসেম্বর দিল্লির একটি হাসপাতালে মারা যান মনমোহন সিং।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সকাল সাড়ে ১১টায় বারিধারায় ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

অধ্যাপক ইউনূস হাইকমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তাঁর দীর্ঘদিনের বন্ধু ড. মনমোহন সিংয়ের স্মৃতিচারণ করে বলেন, 'তিনি কত না সরল ছিলেন! কত না প্রজ্ঞাবান ছিলে তিনি!'

তিনি আরও বলেন, মনমোহন সিং ভারতকে বৈশ্বিক অর্থনীতির পরাশক্তি হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা পালন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৪,  3:03 PM